নিষিদ্ধ বচন - ২১
আগের পর্ব - নিষিদ্ধ বচন - ২০ তানিয়া আব্বুর কথামত আনিস সাহেবকে ফোন দিল। ভদ্রলোকের কাছে ফোন দেয়ার কারণ জানতে চাইতেই তিনি রেগে গেলেন। তোমাকে আসতে বলছি আসবা, এতো কারণ জানতে চাইছো কেন-বলে ভদ্রলোক ফোন কেটে দিয়েছেন। আব্বুকে সেটা জানাতে আব্বু তাকে বলেছেন-ঠিক আছে মা তুই যা, দেখা কর, তারপর আমাকে জানাস তার কি চাই। তারপরই তিনি তানিয়ার কাছে একটা ছোট্ট ডিভাইস পাঠিয়ে দিয়েছেন। ভদ্রলোকের সাথে কথা বলার সময় সেটাকে অন করে কোন খোলা স্থানে রাখতে বলেছেন তিনি। তানিয়াকে যে মাঠ থেকে সরিয়ে এনেছে আব্বু তানিয়া জানে সেখানে তাকে অনেক খরচা করতে হয়েছে। আব্বু তাকে ছেড়ে দেন নি এখনো সাথে আছেন ভেবে তার চোখ জলে ভরে যাচ্ছে। তানিয়া ডিভাইস নিয়ে তার পুরোনো লেডিস হোস্টেলে ঢুকে পরেছে আনিস সাহেবের সাথে দেখা করতে। ভদ্রলোকের এপয়েন্টমেন্ট পেতে তাকে বেশী অপেক্ষা করতে হয় নি। চেয়ারে বসতেই কেমন আছো কি খবর এসব বিনিময় হল। তারপরই লোকটা সরাসরি কাজের কথায় চলে গেল। তিনি তাকে কাজের অফার দিয়েছেন। ছোট কাজ। কিন্তু অনেক টাকা পাওয়া কাজ করে। কঠিন নয় তেমন কাজটা। কলেজের বান্ধবিদের মধ্যে যারা ইয়াবা খায় তাদের বেছে নিতে হবে প্রথম টার্গেট...